সভাপতি

নির্বাচিত সভাপতি মহোদয়ের দায়িত্বসমূহঃ


1. যে কোন বিষয়ে সকল প্রকার অভিযোগ গ্রহণ করা।

2. তারিখ অনুযায়ী সকল অভিযোগ বিস্তারিত ভাবে তালিকাবদ্ধ করা।

3. কে, কবে কখন কি বিষয়ে অভিযোগ করেছেন এবং তা সমাধান কিভাবে হয়েছে তা বিস্তারিত লিখিত আকারে সংরক্ষণ করা।

4. প্রতিটি বিষয়ে আপডেট নিয়মিত ভাবে গ্রুপে পোস্ট করা ও সকলের দৃষ্টি আকর্ষণ করা।

5. দ্রত সময়ে অভিযোগ সমাধানে নিজের মেধা ও এখতিয়ার কাজে লাগানো।

6. সহায়তা ও পরামর্শের জন্য কমিটির সিনিয়র সদস্যদের সাথে বা প্রয়োজনে সকল সদস্যের সাথে মিটিং করা।

7. নিজের পরিবারের পর, প্লাটফর্মকে ও ব্যবসাকে নিজের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব হিসাবে রাখা।

8. নিজের অবস্থান থেকে সর্বোচ্চ বাৎসরিক সেলস টার্গেট নিয়ে প্লাটফর্মের বাৎসরিক সেলস টার্গেট এ সর্বোচ্চ কন্ট্রিবিউশন নিশ্চিত করা।

9. পরিবারে সময় দেবার পর প্লাটফর্মে দায়িত্ব পালনে ও নিজের ব্যবসায়িক লক্ষ্য পূরণে বিন্দু পরিমাণ সমস্যা হয় এমন সকল কার্যক্রম থেকে নিজেকে শতভাগ দূরে রাখা।

10. অফিসে এসে প্রতি মাসে অন্তত ১ টি মাসিক টিম মিটিং নিশ্চিত করা।

11. প্লাটফর্মের বাইরে ভিন্ন কোন সংগঠনের সাথে যুক্ত না হওয়া।

12. প্লাটফর্মের সামগ্রীক স্বার্থে যে কোন প্রকার ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকা।

13. প্লাটফর্মের সকল ইভেন্ট ও কার্যক্রমে নিজের অংশগ্রহণ সর্বাবস্থায় নিশ্চিত করা ও জুনিয়র সদস্যদেরও উৎসাহিত করা।

14. নিজের উপর অর্পিত দায়িত্ব পালন সর্বাবস্থায় ফরজ হিসাবে গ্রহণ করা।

15. প্রাতিষ্ঠানিক গোপনীয়তা সংরক্ষণ করা।

16. কোন উদ্যোক্তা বা কাস্টমারের একাউন্ট ব্লকড বা ডিজএবল হলে সে বিষয় সমাধান করা।

16. কোন উদ্যোক্তা বা কাস্টমারের একাউন্ট ব্লকড বা ডিজএবল হলে সে বিষয় সমাধান করা।