যশোরে নিম্ন মানের হুইপ ক্রিমে তৈরি কেক খেয়ে শিশুদের স্বাস্থঝুঁকির আশংকা!
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
৩ ঘন্টা ১০ মিনিট আগে প্রকাশিত।
203 Views.
0 Comment. 0 Points.
আমরা লক্ষ্য করেছি যশোরে হঠাৎ গত ২ বছরে অত্যন্ত বিপদজনক হারে বেড়েছে বাচ্চাদের প্রিয় পেস্ট্রি ও বেকিং আইটেমস তৈরিতে অত্যন্ত নিম্নমানের BSTI / ISO সার্টিফিকেশন বিহীন হুইপ ক্রিম বা ট্রান্স ফ্যাট এর ব্যবহার যা আমাদের সম্মানিত ক্রেতা ও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মুখরোচক এবং স্লো পয়জনিং হওয়ায় ইন্সট্যান্ট কোন প্রভাব চোখে না পড়লেও বাচ্চার ইমিউন সিস্টেমকে স্থায়ীভাবে নষ্ট করে দিয়ে বাচ্চার ছোট খাট অসুস্থতাকেও জটিলতার দিকে নিয়ে যাচ্ছে এবং বাচ্চা বড় হবার পর তার স্থায়ী স্বাস্থ্য ঝূকি তৈরি করছে। এভাবে চোখের সামনে একটি নাজুক/অসুস্থ জেনারেশন তৈরি হতে দেয়া যায় না।
সমস্যার শুরুটা কোথায়?
ক্রেতারা কম দামে পেস্ট্রি কেক চাচ্ছেন, বেশি দাম বললে ক্রেতা হারানোর ভয়, অপরদিকে অধিক লাভের আশায় বা অল্প দামের অফার দিতে গিয়ে উদ্যোক্তারাও ঝুঁকছেন এসব পণ্যের দিকে। বড় উদ্যোক্তা, বড় পেজ মানে দামি ক্রিম/বাটার ব্যবহার করছেন এটা বর্তমানে একটি কুসংস্কার ছাড়া কিছুই নয়। ইতোপূর্বে সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে গিয়ে নির্দেশনা গ্যাজেট আকারে প্রকাশ করেছেন বিধায় আমরাও প্লাটফর্মের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টিতে নিয়মিত প্রচার প্রচারণা চালাতে চেষ্টা করব।
সরকারি নির্দেশনার পর প্লাটফর্মের পক্ষ থেকে কি পদক্ষেপ নেয়া হয়েছে?
১. ক্রেতাকে অর্ডার করার সময় নিশ্চিত করতে হবে কোন ক্রিম ব্যবহার করে অর্ডার রেডি করা হবে।
২. ক্রেতাকে ভিন্ন ভিন্ন ক্রিম হিসাবে দামের ভিন্নতা প্রদর্শন করে ক্রেতার পছন্দ অনুযায়ী তৈরি করে দেয়া যাবে। ক্রেতা নিজেই স্বস্তা চাইলে সেটা তার নিজের উপর এতে উদ্যোক্তার দায় নেই।
৩. প্রতিটি অর্ডার এর ইনভয়েস এ লিখিত ভাবে কোন ক্রিম ব্যবহৃত হবে সেটা উদ্যোক্তা নাম সহ উল্লেখ করে বুকিং করবেন এবং ইনভয়েস ক্রেতাকে প্রদান করবেন।
৪. কোন উদ্যোক্তা ক্রেতার নিকট ক্রিমের নাম গোপন রেখে বা ইনভয়েসে উল্লেখ না করে বুকিং করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫. ১ মে থেকে এই নির্দেশনা কার্যকর হবে। ক্রিম/বাটার ব্যতীত অন্য সকল আইটেম আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মান সম্মত কিনা বা BSTI / ISO অনুমোদিত কিনা তা নিশ্চিত করা হবে।
#food #pastry #pastrylove #pastryart #hygiene #HygieneMatters #safety #foodsafety #FoodSafetyAlert #jessore_sadar #Jessore
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now