আগামীর উদ্যোক্তা মহা সম্মেলন এর আয়োজন ও স্থায়ী অনুষ্ঠানসূচী।
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
২ বছর ৪ মাস ২৮ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে প্রকাশিত।
6.6K Views.
0 Comment. 0 Points.
আগামীর উদ্যোক্তা পরিবারের বছরের সব থেকে বড় অনুষ্ঠান, উদ্যোক্তাদের প্রাণের মেলা বাৎসরিক মহা-সম্মেলন আয়োজন অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত এই পোস্ট এ তথ্য দেয়া হল।
তারিখঃ প্রতি বছর আমাদের প্লাটফর্মের উদ্যোক্তাদের মিলনমেলা মহা-সম্মেলন অনুষ্ঠিত হয় ডিসেম্বর মাসের শেষ শুক্রবার। তবে এটা জরুরি কোন কারণে পরিবর্তন হলে সেটা ১ মাস আগেই জানানো হয়।
সময়ঃ সকাল ১০ টা থেকে সারাদিন রাত ৮ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলমান থাকে। মাঝে শুক্রবার নামাজের বিরতি ১ টা থেকে এবং বিকালে আসর ৩.৪৫ থেকে ৪ টা পর্যন্ত ১৫ মিনিট এবং মাগরিব ৫.৩০ থেকে ১৫ মিনিট।
প্রস্তুতিঃ ৩০ নভেম্বর থেকে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয় এবং এদিন আয়োজক কমিটি গঠিত হয়। ডেকোরেশন টিম, লাঞ্চ ও বিকালের নাস্তা সহ হোস্টিং এর দায়িত্ব স্বেচ্ছা সেবকদের মাঝে ভাগ করে দেয়া হয়। অডিটোরিয়াম বুকিং ও ক্রেস্ট পছন্দ করে ফেলা হয়। উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদানের জন্য ডিজাইন ঠিক করা হয় এবং ফটোবুথ এর জন্য লোগো গ্রহণ করা হয়। কে কি নাস্তা নিবেন, সকালে ফুড কোর্ট এ কে কে থাকবেন ও কি কি আইটেম সেল করবেন এবং নিরাপত্তার দায়িত্বে কে কে থাকবেন সহ সাংবাদিকদের দাওয়াত সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানসূচিঃ
১. সকালে ১০ টায় ই-টিকেট স্ক্যান করে এন্ট্রি ও ফুড কোর্ট ও মেহেদি উৎসব উদ্বোধন। ১০ টা থেকে মেহেদি সিরিয়াল গ্রহণ ও প্রতি টিকিট হিসাবে ১ জন করে ১ হাতে ১১.৩০ পর্যন্ত মেহেদি প্রদান। ১১.৩০ পর্যন্ত যতজন সম্ভব মেহেদি প্রদান করা হবে। এরপর মেহেদি উৎসব ক্লোজ করে সরাসরি মূল অডিটোরিয়ামে সবাই আসন গ্রহণ করবে। কেউ মেহেদি উৎসবের এখানে আর থাকবে না। গেটে এবং ফুড কোর্টে কয়েকজন থাকবেন ব্যবস্থাপনার জন্য। বাকিরা সবাই অডিটোরিয়ামে থাকবেন।
২. দুপুরের খাবারের অর্ডার যাদের থাকবে তারা ১১.৩০ এর ভেতরে দুপুরের খাবার মহা-সম্মেলনের নির্ধারিত ব্যাগে ও প্লাটফর্মের বক্স এ সুন্দর ভাবে প্যাকেজিং করে নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ে উপস্থিতি হবেন। অবশ্যই প্রতিটি বক্স এ বা ব্যাগ এর গায়ে কিচেনের স্টিকার থাকবে। যা দেখে কোন গেস্ট কোন উদ্যোক্তার রান্না খাবার পেয়েছেন তা জানা যাবে এবং খাবারের বিষয়ে কোন অভিযোগ থাকলে তাও খুজে পাওয়া যাবে।
৩. ১১.৩০ এ মাননীয় সভাপতি কর্তৃক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা ও ভূমিকা বক্তব্য প্রদান। এরপর সহ-সভাপতি ও কমিটি মেম্বারদের বক্তব্য প্রদান ৩-৪ মিনিট করে।
৪. ১১.৩০ থেকে ১২.৪৫ পর্যন্ত সকালের অধিবেশন। সিনিয়র উদ্যোক্তাদের মাঝে উত্তরীয় প্রদান। সিনিয়র উদ্যোক্তাদের বক্তব্য প্রদান ২-৩ মিনিট করে। এরপর নতুন উদ্যোক্তাদের পরিচিতি পর্ব ২-৩ মিনিট করে।
৫. উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদান, বিজনেস ট্রেনিং এর শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্মারক প্রদান। কুকিং ট্রেনিং এর শ্রেষ্ঠ শিক্ষার্থীকে শেফ কোর্ট প্রদান ও ২ জনের বক্তব্য প্রদান। এরপর দুপুর ১২.৪৫ থেকে ১.১৫ এর ভেতরে দুপুরের খাবার প্রদান। ফুড কোর্ট ক্লোজড হবে ঠিক ১.১৫ এ। এরপর ফুড কোর্ট ক্লোজড হয়ে যাবে এবং ক্লোজড হবার পর আর লাঞ্চ বিতরণ করা হবে না। লাঞ্চ বেচে গেলে তা গরম গরম বাইরে অসহায়দের দান করে দেয়া হবে এবং কারো কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
৬. ১.১৫ থেকে ২.৪৫ পর্যন্ত নামাজ ও লাঞ্চ এর বিরতি।
৭. ২.৪৫ থেকে দ্বিতীয় অধিবেশন শুরু। বিকাল ৩ টায় অতিথিদের লাল গালিচা সংবর্ধনা ও ফিতা কেটে প্রবেশ ফটোসেসন ও আসন গ্রহণ। উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ, মুকুট প্রদান ও ফটোসেসন। ২ মিনিট করে মুকুট প্রাপ্ত শ্রেষ্ঠ উদ্যোক্তাদের সংক্ষিপ্ত অনুভূতি বক্তব্য প্রদান। আগত অতিথিদের বক্তব্য প্রদান। এরপর শ্রেষ্ঠ উদ্যোক্তাদের লাল গালিচা অভ্যর্থনা ও মিডিয়া কাভারেজ সাক্ষাৎকার।
৮. অতিথিদের সাথে উপস্থিত সকলের গ্রুপ ফটোসেসন সম্পন্ন শেষে ৫.৩০ মাগরিবের নামাজের বিরতি।
৯. ৫.৪৫ মাগরিবের নামাজ শেষে শেষ অধিবেশন শুরু। টিকিট স্ক্যানিং এর মাধ্যমে নাস্তা আইটেম বিতরণ।
১০. নাস্তা শেষে শ্রেষ্ঠ ও পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের নিয়ে গ্রুপ ফটোসেসন ও লাল গালিচা ফুলের অভ্যর্থনা। সাংবাদিকদের মাঝে মিডিয়া কাভারেজ।
১১. রাত ৮ টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।
চাদার হারঃ
সকল উদ্যোক্তার নিজে বা তার অবর্তমানে প্রাপ্ত বয়স্ক অন্তত ১ জন প্রতিনিধির অংশগ্রহণ ও দিন ব্যাপী প্রোগ্রামের প্রতিটি অংশে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোন গেস্ট যদি চান খাবার নিবেন না তার জন্য টিকিট, ও উপস্থিতি ১০০% ফ্রি। কোন চাদা তাকে দিতে হবে না। টিকিট বুক করেই সে উপস্থিত হতে পারবে।
অর্থাৎ মহা সম্মেলনে উপস্থিতির বা যুক্ত হবার কোন চাদা নেই। উদ্যোক্তাদের জন্য সেলিব্রেশন, দুপুরের খাবার সহ সকল আয়োজন এর জন্য কমিটি কর্তৃক নির্ধারিত স্থায়ী তালিকা অনুযায়ী চাদা প্রযোজ্য। কতজন এট্রি নিবেন তার উপর চাদা নয় বরং কতজন খাবার ও নাস্তা নিবেন সে হিসাবে চাদা নির্ধারিত।
বিশেষ দ্রষ্টব্যঃ
মিলিওনিয়ার ক্লাব থেকে শুরু করে ফ্যামিলি প্যাকেজে স্বামী স্ত্রী বা বাবা বা অভিভাবক এর সাথে এক সাথে সেলিব্রেশন ও খাবারের প্যাকেজ থাকবে। টিকিট বুকিং এর সময় বুঝতে না পারলে সহায়তা নিতে হবে। ভুল ভাবে টিকিট বুকিং করবেন না দয়া করে। পুরো চাদা উন্নয়ন তহবিলে অনুদান হিসাবে জমা হবে। পুরো খরচ অনুষ্ঠানের আয়োজক কমিটির মাধ্যমে হবে। খরচের পর বেচে থাকা অর্থ ফান্ডে জমা থাকবে এবং উদ্যোক্তাদের নিয়ে বিবিধ উন্নয়নে খরচ হবে। ধন্যবাদ সকলকে।।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now