যশোরে নারীদের বা মেয়েদের স্কুটি বা ই বাইক প্রশিক্ষণ কোর্স এর কমন প্রশ্নোত্তর।
শিহাব উদ্দীন
স্কুটি প্রশিক্ষণ বিভাগ।
৫ মাস ২০ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে প্রকাশিত।
12.6K Views.
0 Comment. 0 Points.
আগামীর উদ্যোক্তা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার কর্তৃক আয়োজিত যশোরে নারীদের স্বাধ্যের মধ্যে স্বপ্নপূরণ এর স্কুটি প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধনের পর আমাদের প্রতিটি প্রমোশনাল পোস্ট যশোরে ভাইরাল। প্রায় ২ লক্ষ মানুষ পোস্ট গুলো দেখেছেন ১৭০০ এর উপরে আগ্রহী আপুদের আমরা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি ফোনে ও ইনবক্সে। তারপরও শত শত আপুদের হয়তো মিস করে গেছি আমরা একসাথে অনেককে তথ্য দিতে পারিনি এটা সম্ভব ও নয় আশা করি আপনারা বুঝবেন বিষয়টা। প্রতি মিনিটে এভারেজ ৩ জন করে নক করেছেন এরকম একটা পরিস্থিতি আমাদের পূর্বে সামলানোর কোন অভিজ্ঞতা ছিল না। এজন্য আমরা আরো দ্রুত ও সহজে যাতে করে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি এজন্য এই পোস্ট এ আমরা কমন কিছু প্রশ্ন কাভার করার চেষ্টা করেছি।
১। আপনাদের লোকেশন কোথায়? কোথায় শেখানো হয়?
আমাদের অফিস বগচর, র্যাব-০৬ অফিসের ঠিক অপজিটে দ্বিতীয় তলায়। আগামীর উদ্যোক্তা লেখা বড় সাইনবোর্ড দেয়া রয়েছে। অফিসেই স্কুটি প্রশিক্ষণ এর থিওরি অংশের বা জ্ঞানমূলক অংশের ক্লাস হয়। অফিসের পাশ্ববর্তী বগচর ঈদগাহ মাঠে ও সার্ভিস রোডে টাস্ক ভিত্তিক প্রাকটিক্যাল অংশের ক্লাস নেয়া হয়।
২। কোর্স এর মেয়াদ কতদিন?
আমাদের কোর্স এর কোন ফ্রিক্সড মেয়াদ নেই কারণ এক একজন শিক্ষার্ধীর পারফেক্ট ভাবে হাত সেট হতে বা পারফেক্ট ভাবে শিখতে এক এক রকম সময় লাগে। কারো ২ দিন কারো ৫/৭ দিন বা কারো আরো বেশিও লাগতে পারে। এমন ও আমরা পেয়েছি একজন শিক্ষার্থী প্রথম ক্লাসেই ২ ঘন্টায় স্কুটি চালানো শিখে বাসায় গেছেন। তাই একজন শিক্ষার্থী নিজের সুবিধামত নিজের যতটুকু সময় লাগে সময় নিয়ে শিখতে পারেন। কোন তাড়া থাকেনা। কোন ব্যস্ততায়ও থাকে না।
৩। ক্লাস কখন হয়? সপ্তাহে কতদিন হয়?
আমরা ব্যাচ বাই ব্যাচ প্রশিক্ষণ দিয়ে থাকি। একটি ব্যাচ ভর্তি নেয়া হয় সেই ব্যাচ কমপ্লিট করে পরের ব্যাচে ভর্তি নেয়া হয়। এভাবে চলমান থাকে। প্রতিটি ব্যাচের প্রতিদিন বিকাল ৪ টায় এবং সন্ধ্যা ৭ টায় পৃথক ২ টি সেসন হয় সপ্তাহে শুক্রবার বাদে বাকি ৬ দিন। শুক্রবার ছুটি থাকে। একজন শিক্ষার্থী বিকালে করবেন নাকি সন্ধ্যায় সেটা তার নিজের সুবিধার উপর নির্ভর করে। অর্থাৎ কারিকুলাম সম্পন্ন করে শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে এই ২ টা সেসন বাদে সকাল বা দুপুরে স্কুটি প্রশিক্ষণ এর কোন সেসন করানো হয় না।
৪। ট্রেইনার কতজন? নারী প্রশিক্ষক দিয়ে শেখানো হয় কিনা?
আমাদের মোট ৩ জন প্রশিক্ষক। ২ জন নারী ও ১ জন সহকারি পুরুষ প্রশিক্ষক রয়েছেন শতভাগ পর্দা মেইনটেইন করেই নারীরা আমাদের পূর্বের ব্যাচ গুলোতে কোন প্রকার সমস্যা ছাড়াই প্রশিক্ষণ শেষ করেছেন যাদের রিভিউ পেইজে নিয়মিতভাবে আপলোড করা হয়।
৫। আপনারা কি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেন?
প্রথমত, আমাদের রান্না প্রশিক্ষণ প্রকল্পের সকল কোর্স এর প্রিন্টেড সার্টিফিকেট প্রদান করা হলেও, ড্রাইভিং প্রশিক্ষণে কাগজের সার্টিফিকেট এর আসলে কোন মূল্য নেই ও হাস্যকর শোনায়। এখানে একজন শিক্ষার্থীর জীবনের প্রশ্ন জড়িত। ঠিকভাবে শিখতে না পারলে যে কোন সময় যে কোন ধরণের দুর্ঘটনা সারা জীবনের কান্নার কারণ হতে পারে। তবে আমাদের প্রতিটি কোর্স শেষে পরীক্ষার ফলাফল ও ক্লাস সম্পন্ন হবার সনদ বা সার্টিফিকেট এর সফট কপি স্টুডেন্ট পোর্টালে অটো জেনারেট হয় যা শিক্ষার্থী প্রয়োজনে নিজেই ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট করেও নিতে পারেন।
৬। আপনারা কি প্রশিক্ষণ শেষে লাইসেন্স দেন?
দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান BRTA (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) যাদের লাইসেন্স প্রদানের ক্ষমতা রয়েছে। এ ছাড়া দেশের কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদানের কোন এখতিয়ার নেই। অর্থাৎ আমরা বা দেশের অন্য কেউ আপনাকে লাইসেন্স প্রদান করতে পারবে না। অবশ্যই আপনি যে কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ শেষ করে নিজের ড্রাইভিং লাইসেন্স এর জন্য BRTA এর নিকট আবেদন করে নির্দিষ্ট দিতে পরীক্ষায় অংশ নিয়ে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করলেই লাইসেন্স পেতে পারেন।
তবে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ এর ক্ষেত্রে BRTA এর সরকারি কারিকুলাম শতভাগ মেইনটেইন করি। লিখিত, মৌখিক ও ব্যবহারিক অংশের পরীক্ষার পৃথকভাবে প্রস্তুতি আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে সম্পন্ন করানো হয়।
৭। কোর্স ফিস কি একবারে দিতে হয় নাকি কিস্তি আকারে দেয়া যায়?
আগামীর উদ্যোক্তা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এর সকল পাবলিক পেইড কোর্স এর ফিস শতভাগ অগ্রীম পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হয়। পেমেন্ট করার পরই পরবর্তী রিসেন্ট ব্যাচে শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হতে পারেন। কোর্স ফিস থেকে কোন প্রকার অতিরিক্ত ছাড় কাউকেই প্রদান করা হয় না।
৮। আমি অফিসে আসতে চাই, আপনাদের সাথে কথা বলতে ও ভর্তি হতে চাই।
আমাদের সকল পাবলিক পেইড কোর্স এর শতভাগ ম্যানেজমেন্ট অনলাইনে ডিজিটাল মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ আপনি ঘরে বসেই আপনার সকল প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। তথ্য প্রদান ও ভর্তি গ্রহণ সহ যাবতীয় সকল প্রোসেসিং আমাদের অনলাইনে হয়ে থাকে। অফিসে এসে সরাসরি ভর্তি হওয়া বা পেমেন্ট গ্রহণ করা হয় না।
৯। আমার নিজের স্কুটি নেই আমি কি শিখতে পারব?
জি আপু আপনি অবশ্যই শিখতে পারবেন। আমাদের অফিসের নিজস্ব মালিকানাধীন ৫ টি বিভিন্ন মডেলের স্কুটি রয়েছে যাতে আপনি শিখতে পারবেন। শেখার পর আপনি নিজের স্কুটি কিনে নিতে পারেন আপনার সুবিধা মত। আপনার নিজের স্কুটি কেনার পর যদি কোন সমস্যা বা দুর্বলতা মনে হয় পুনরায় আপনি বিনা খরচে আবারো রিপিট ক্লাসে প্রাকটিস করতে আসতে পারবেন।
১০। আমি অনলাইনে বুঝি না আমার করণীয় কি?
আপনি যদি অনলাইনে নিজে নিজে ভর্তি হতে না পারেন তাহলে আপনার তথ্য আমাদের পেইজের ইনবক্সে বা আমাদের অফিসের নম্বর 01511-513858 এ Whatsapp করে দিলে আমরাই অনলাইনে আপনার আবেদনটি সাবমিট করে দিতে পারব এবং পেমেন্ট কিভাবে পাঠাবেন সে বিষয়েও আপনাকে সহায়তা করতে পারব।
১১। আপনারা পুরুষদের বাইক চালানো বা প্রাইভেট কার শেখান কিনা?
জি না। আমরা কেবলমাত্র নারীদের স্কুটি প্রশিক্ষণ দিয়ে থাকি ঘরোয়া ভাবে। এছাড়া বর্তমানে আমাদের অন্য কোন ড্রাইভিং প্রশিক্ষণ নেই।
১২। যে কোনদিন ভর্তি হয়েই কি ক্লাস করা যায়?
আমাদের ২ টি সিস্টেম রয়েছে। প্রাইভেট সেসন ও পাবলিক ব্যাচ। পাবলিক ব্যাচ এর ফিস কম এবং এটা প্রতি মাসে নির্দিষ্ট দিনে শুরু হয়ে থাকে। ভর্তির পর ব্যাচের ক্লাস শুরুর দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। অপরদিকে প্রাইভেট সেসনে ভর্তির পরদিন থেকেই শিক্ষার্থী ক্লাস শুরু করতে পারেন। পাবলিক সেসনে মডেল টেস্ট পাস করা বা জ্ঞানমূলক অংশের ক্লাস শেষ করানো হয়। প্রাইভেট সেসনে শিক্ষার্থী চাইলে সরাসরি ফিল্ড এ প্রাকটিক্যাল ক্লাস করতে পারেন তার ইচ্ছা সুবিধা অনুযায়ী।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now