Article Image

স্কুটি প্রশিক্ষণ প্রকল্পের দ্বিতীয় ব্যাচের রাতের শিফট এর চাকুরি ও পেশাজীবি শিক্ষার্থীবৃন্দ


আগামীর উদ্যোক্তায় নারীদের স্কুটি প্রশিক্ষণ প্রকল্পে ১১ দিনে ভর্তি হলেন ৪২ জন !


শিহাব উদ্দীন স্কুটি প্রশিক্ষণ বিভাগ।
৫ মাস ১১ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে প্রকাশিত।
855 Views.   0 Comment.   0 Points.


যশোরে আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন এর স্কিল ডেভেলপমেন্ট সেন্টার কর্তৃক আয়োজিত নারীদের স্কুটি প্রশিক্ষণ প্রকল্পে রেকর্ড পরিমাণ সাড়া পাওয়া গিয়েছে। যশোরের ইতিহাসে এটা নতুন রেকর্ড হিসাবে ধরা হচ্ছে। প্রকল্পের উদ্বোধনের মাত্র ১১ দিনে ৫ টি ভিন্ন ব্যাচে ৪২ জন শিক্ষার্থী অগ্রীম পেমেন্ট সহ ভর্তি হয়েছেন। 

প্রতিটি ব্যাচে থাকে ১০ জন করে শিক্ষার্থী। মূলত ১ বছরে ১২০ জন শিক্ষার্থীকে অত্যন্ত স্বল্পমূল্যে স্কুটি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করার লক্ষ্যে এই প্রকল্পের যাত্রা শুরু হলেও অবিশ্বাস্য ভাবে মাত্র ১১ দিনেই ৪০% সিট বুকড হয়ে যায়। এমনকি চলতি বছর ছাড়িয়ে পরবর্তী বছরের জন্যও শিক্ষার্থীরা অগ্রীম সিট বুকিং করে রেখেছেন। 

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে যে, যশোরের ইতিহাসে সর্বোচ্চ মানের স্কুটি প্রশিক্ষণ নিশ্চিত করে যেভাবে আগামীর উদ্যোক্তা পুরো টিম এগিয়ে যাচ্ছে তাতে বর্তমানে যশোরের নারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ ও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে স্কুটি প্রশিক্ষণ প্রকল্পটি। প্রকল্পটি দ্রুততম সময়ে এভাবে যশোর অঞ্চলের ৮ টি থানায় বসবাসরত নারীদের মনে স্থান করে নিবে তা ভাবাই যায় নি। 


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 263 Posts.
Total 169.4 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now