যশোরে আগামীর উদ্যোক্তায় শুরু হচ্ছে বাৎসরিক মান নিয়ন্ত্রণ অভিযান ২০২৬
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
২৯ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে প্রকাশিত।
212 Views.
2 Comments. 415 Points.
যশোরের ক্রেতাদের জন্য সর্বোচ্চ মান নিয়ন্ত্রিত হোমমেড খাবারের সব থেকে পুরাতন, দায়িত্বশীল, নির্ভরযোগ্য ও সর্ববৃহৎ মার্কেটপ্লেস Foodies Club Jashore এর যাত্রার শুরু থেকেই রয়েছে এর নিজস্ব মান নিয়ন্ত্রণ কমিটি যা নির্বাচিত হয় সরাসরি ক্রেতাদের গণতান্ত্রিক ভোটে।
মান নিয়ন্ত্রণ কমিটির দায়িত্বগুলোর মধ্যে সর্ব বৃহৎ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব হল প্লাটফর্মের নিবন্ধিত উদ্যোক্তাদের কিচেরে প্রোপার হাইজিন মেইনটেইন হচ্ছে কিনা বা স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করার মত পরিবেশ নিশ্চিত হচ্ছে কিনা।
ক্রেতাদের নিকট উদ্যোক্তাদের সেবার মান নিশ্চিতে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহীতার এই রকম নজির দেশে আর আছে কিনা আমাদের জানা নেই। আগামী ১২ এপ্রিল রবিবার থেকে শুরু হওয়া ২০২৬ এর এই অভিযান এর প্রতিটি সেসন তুলে ধরা হবে ক্রেতাদের সামনে। ১২ এপ্রিলের পর যে কোন দিন মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত যে কোন সময় যে কোন উদ্যোক্তার বাসায় হানা দিতে পারে আমাদের ইন্সপেকশন টিম।
কি কি বিষয় দেখা হবেঃ
১. চিলার বা ফ্রিজ, যেখানে কাচা মাছ, মাংস, স্ববজি স্টোর করা হয়। কাচা মাংস বা মাছ ফুড গ্রেড কন্টেইনারে আলাদাভাবে এয়ার টাইট করে সংরক্ষণ করা হচ্ছে কিনা।
২. কিচেন স্টোভ/চুলা, এর পাশের পরিবেশ, কিচেনের পর্যাপ্ত আলো, বাতাস চলাচলের ব্যবস্থা বা ভেন্টিলেশন সিস্টেম।
৩. রান্না খাবার প্যাকেজিং এর স্থান এর পরিচ্ছন্নতা।
৪. প্যাকেজিং এ ব্যবহৃত আইটেম স্টোর করে রাখার স্থান।
৫. রান্না বা বেকিং এ ব্যবহৃত প্রতিটি আইটেম এর এক্সপায়ারি ডেট।
৬. চাল/ডাল/আটা/ময়দা ইত্যাটি প্যাকেট খোলার পর ব্যবহারের পর বাকি অংশ ফুড গ্রেড কন্টেইনারে সংরক্ষিত হয় কিনা।
৭. কিচেন সিংক ও কিচেনেরে সামগ্রীক পরিচ্ছন্নতা।
প্রতিটি কিচেন ইন্সপেকশন টিমে থাকবেন ১ জন টপ সিনিয়র কমিটি মেম্বার যিনি নেতৃত্ব দিবেন। ১ জন সহকারি কমিটি মেম্বার। ১ জন ক্যামেরাম্যান ও লাইটিং সেটআপ। ক্যামেরায় উপরের ৭ টি বিষয় ধারণ করা হবে এবং উদ্যোক্তার এক্সকিউজ বা কোন বক্তব্য থাকলে তাও ধারণ করা হবে।
মূল্যায়ণ পদ্ধতিঃ অভিযান শেষে ইন্সপেক্টর উদ্যোক্তার বিষয়ে সিদ্ধান্তগুলো লিখিত ভাবে মার্ক করবেন এবং সর্বশেষ রেটিং প্রদান করবেন। যদি কোন উদ্যোক্তার রেটিং কম থাকে বা কোন একটি অংশ মান হীন হয় তাহলে ওই উদ্যোক্তার কিচেন সাময়িক বন্ধ ঘোষণা করবেন। পরবর্তীতে তিনি সময় দিবেন এবং উদ্যোক্তা সমস্যা কারেকশন করে পুনরায় অভিযানের আবেদন করবেন। পরবর্তী অভিযানে ওই সকল দিক কারেকশন নিশ্চিত হলে উদ্যোক্তার পুনরায় বিজনেস সক্রিয় হবে।
পুরস্কারঃ রেটিং এ শ্রেষ্ঠ ৩ জন উদ্যোক্তাকে ঈদ পুনর্মিলনীতে পুরস্কৃত করা হবে এবং সকল কিচেনের রেটিং পেইজে আপডেট করা ও ক্রেতাদের উদ্দেশ্যে ওয়েবসাইটে পাবলিশ করা হবে। তাই সকল উদ্যোক্তাকে অনুরোধ থাকবে নিজেদের কিচেনের শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করতে। ধন্যবাদ সকলকে।।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
Kaniz Fatema Tumpa VIP
ইনশাআল্লাহ রেডি
179 Points.
57 Comments.
05 April 2026.
03:37 PM.
S.R SHUVO VIP
ইনশাআল্লাহ
236 Points.
42 Comments.
05 April 2026.
02:50 PM.