কোষাধ্যক্ষ

নির্বাচিত কোষাধ্যক্ষ মহোদয়ের দায়িত্বসমূহঃ


1. সংগঠনের ফান্ড এর আয় ও ব্যয় হিসাব রাখা।

2. কোন হিসাব গরমিল বা সন্দেহ মনে হলে তা খতিয়ে দেখা বা তদন্ত করা।

3. ব্যালেন্স হিসাব সংরক্ষণ করা।

4. কোন একটি প্রকল্পে বা কোন একটি প্রোগ্রামে কি পরিমাণ বাজেট লাগতে পারে তা নির্ধারণ বা পাস করা।

5. বাজেট অনুযায়ী প্রতিটি খাতে খরচের অনুমোদন দেয়া।

6. তার অনুমোদন ব্যতীত ফান্ড থেকে কোন অর্থ খরচ করা যাবে না।

7. ফান্ড এর ঘাটতি থাকলে তা পূরণে করণীয় সমূহ নির্ধারণ ও বাস্তবায়ন করা।

8. সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্পের একাউন্ট সমূহ অনুমোদন করা বা বাতিল করা।

9. ফান্ড এর আয় ও ব্যয় এর হিসাব সঠিক রয়েছে কিনা তা যাচাই করা বা রেকর্ড সংরক্ষণ করা।

10. প্রয়োজনীয় সকল ক্যাশ মেমো বা ইনভয়েস বাৎসরিক ফাইল আকারে সংরক্ষণ করা।

11. মৌখিক কোন লেনদেন হলে তা ভেরিফাই করা।

12. ফান্ড এর অর্থ সঠিক খাতে ব্যয় নিশ্চিত করা।

13. অতিরিক্ত অর্থ ব্যয় বা অপচয় রোধ করা।

14. মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আর্থিক প্রতিবেদন তৈরি করে পরিচালনা পর্ষদ বা কমিটিকে জানানো।

15. বকেয়া বিল ফান্ড থেকে সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করা।

16. কোন প্রোগ্রাম শেষে তার ৭২ ঘন্টার ভেতরে ব্যালেন্স শিট প্রকাশ করা।

17. প্লাটফর্মের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা ও সকল সদস্যদের নিকট তা চাহিবামাত্র দেখানোর জন্য প্রস্তুত থাকা।

18. যে কোন প্রকার আর্থিক সিদ্ধান্ত গ্রহণে কমিটিকে পরামর্শ প্রদান করা ও অনুমোদন করা।

19. বাৎসরিক দায়িত্ব শেষে সকল হিসাব ও নথিপত্র পরবর্তী কোষাধ্যক্ষকে হস্তান্তর করা।