এ্যাডমিন

নির্বাচিত এ্যাডমিন মহোদয়ের দায়িত্বসমূহঃ


1. কারো দারা প্লাটফর্মের নীতিমালা ভঙ্গ হলে তা সংশ্লিষ্ট কমিটি মেম্বারকে অবহিত করা।

2. মান নিয়ন্ত্রণে সর্বদা সজাগ দৃষ্টি রাখা।

3. মার্কেটিং পলিসি নির্ধারণ করা।

4. সরকারি নীতিমালা ও আইন অনুযায়ী প্লাটফর্ম এর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা।

5. উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।

6. প্লাটফর্মের মাসিক ও বাৎসরিক সেলস টার্গেঠ নির্ধারণ করা।

7. প্লাটফর্মের সেলস টার্গেট অনুয়ায়ী উদ্যোক্তাদের মাসিক ও বাৎসরিক সেলস টার্গেট নির্ধারণ করা বা সুষমভাবে বন্টন করে দেয়া।

8. প্লাটফর্মের নীতি ও ব্যবসায়িক আদর্শের বাইরে কোন উদ্যোক্তার যে কোন কার্যক্রম আমলে আসলে সাথে সাথে এ্যাকশান গ্রহণ করা।

9. প্লাটফর্মের কমিটির সদস্যবৃন্দের দায়িত্ব পালনে কাজের মান সঠিক আছে কিনা তা আমলে রাখা।

10. কমিটির সদস্যদের কারো দায়িত্ব পালনে অবহেলা বা জবাবদিহিতা নিশ্চিত না হলে তাকে সতর্ক করা।

11. সতর্ক না হলে কমিটি মিটিং এর আয়োজন করে ব্যবস্থা গ্রহণে সভাপতিকে সচেষ্ট করা।

12. সভাপতি নিজে যদি দায়িত্ব পালনে অবহেলা করেন সেক্ষেত্রে কমিটির অন্য মেম্বারদের নিয়ে আলোচনা ও সমাধানে চেষ্টা করা।

13. একান্ত কোন ফল না আসলে অনাস্থা ভোট এর মাধ্যমে কমিটির সদস্যদের পদত্যাগে বাধ্য করা এবং শূন্য পদে নিজে পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করা।

14. অনাস্থা ভোটে কমিটির কোন সদস্য পদত্যাগ করলে তার সাথে সাথে প্লাটফর্মের সদস্যপদ ও বাতিল হয়ে যায়।

15. সদস্যপদ বাতিল হলে সেই সদস্যকে সরাসরি স্বাধীনে ট্রান্সফার করা। অভিযোগ গুরুত্বর হলে তাকে স্থায়ী বহিষ্কার করা।

16. গ্রুপে উদ্যোক্তাদের পোস্ট সমূহ ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তদের মডারেটর পদ প্রদান করা।

16. গ্রুপে উদ্যোক্তাদের পোস্ট সমূহ ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তদের মডারেটর পদ প্রদান করা।