নির্বাচিত সাধারণ সম্পাদক মহোদয়ের দায়িত্বসমূহঃ
1. প্লাটফর্মের গ্রুপ সমূহের পোস্ট সমূহ ব্যবস্থাপনা করা। গ্রুপ মেম্বার বাড়াতে মাসিক ভিত্তিতে প্রত্যেক উদ্যোক্তার নূন্যতম ১০০ জন ইনভাইট নিশ্চিত করা ও তালিকা করে সকলকে ইনভাইট করানো।
2. সার্ভিস সংক্রান্ত রিটার্ন ও রিফান্ড পলিসি বাস্তবায়ন করা। যে কোন অভিযোগ তদন্ত করা ও দ্রুত সমাধান করা।
3. নিয়মিত উদ্যোক্তাদের বাসায় হানা দিয়ে মান নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করা। হাইজিন মেইনটেইন না হলে সাময়িক ব্যবসা বন্ধ ঘোষণা করা, প্রয়োজনে জরিমানা করা এবং হাইজিন মেইনটেইন হচ্ছে তা পরবর্তী অভিযানে নিশ্চিত না হওয়া পর্যন্ত সদস্যপদ স্থগিত রাখা।
4. মহা-সম্মেলন বা যে কোন ইভেন্ট এর আয়োজক কমিটি তৈরি করে দেয়া ও দায়িত্ব বন্টন করে দেয়া।
5. আয়োজক কমিটির কাজের তদারকি করা ও প্রয়োজনে পরামর্শ প্রদান করা।
6. প্রোগ্রামের আর্থিক লেনদেন ও ব্যালেন্স শিট পর্যবেক্ষণ করা ও প্রয়োজনীয় স্থানে ক্যাশ মেমো সংগ্রহ ও সংরক্ষণ করা।
7. প্রোগ্রামের ভেন্যু, খাবার, ডেকোরেশন, ক্যামেরাম্যান, মিডিয়া কাভারেজ, অনুষ্ঠানসূচী, অতিথিবৃন্দ, সাংবাদিক ও আপ্যায়ণ সহ সকল বিষয়ে নিজে ও প্রয়োজনে ভলেন্টিয়ার গ্রহণ করে টিম এর মাধ্যমে সকল বিষয় ব্যবস্থাপনা নিশ্চিত করা।
8. গ্রুপে উদ্যোক্তাদের ভেতরে কোন প্রকার অসন্তোষ, গ্রুপিং, সিন্ডিকেট, প্লাটফর্মের আদর্শের বিরোধী কোন মতবাদ উত্তাপন ঘটছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা ও নজর রাখা।