Article Image

১ শিফট এ ১ জন উদ্যোক্তার ১১৬ ই-কমার্স ডেলিভারির সারা দেশে নতুন রেকর্ড যশোরের সুলতানার রান্নাঘর এর


শিহাব উদ্দীন শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
৮ মাস ৫ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে প্রকাশিত।
350 Views.   1 Comment.   97 Points.


বাংলাদেশের ই-কমার্স ফুড বিজনেসের ইতিহাসে Sultanar Rannaghor এর উসিলায় নতুন এক ঐতিহাসিক দিন দেখতে চলেছি আমরা যশোরেই ইনশাআল্লাহ। ২০২০ থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ ১ দিনে ১ জন উদ্যোক্তার ১০০ টি অর্ডার ডেলিভারির রেকর্ড আপনারা দেখেছেন আগামীর উদ্যোক্তা প্লাটফর্মেই মাননীয় সভাপতি Nahid Sultana আপুর।

এবার আমাদের দক্ষ ও অভিজ্ঞ যশোরের সুপারম্যান খ্যাত ৬ জন রাইডারের, প্লাটফর্মের নিজস্ব ৬ টি গাড়ির মাধ্যমে ১ দিনে নয় বরং ১ শিফট এই ১০০+ টি অর্ডার ডেলিভারির ঐতিহাসিক রেকর্ড গড়ার পরিকল্পনা করা হয়। দেশের প্রেক্ষাপটে (ঢাকা সহ) এই রেকর্ড আর কোন ই-কমার্স বা অফলাইন ফুড সাইডের উদ্যোক্তার আছে বলে আমাদের জানা নেই। 

এই রেকর্ড কে আরো বড় করতে এখনও অর্ডার গ্রহণ করা হয় অফারের আগের দিন শুক্রবার রাত পর্যন্ত। সর্বোচ্চ সংখ্যক ডেলিভারির চেষ্টা থাকে ৩০ আগস্ট ২০২৫ শনিবার দুপুর শিফট এ ১২ টা থেকে ২.৩০ এর ভেতরেই। যশোরের গর্ব ও ঐতিহ্যের প্রতীক আগামীর উদ্যোক্তার গোটা টিম আপনাদের দোয়া নিয়ে দুপুর শিফট এর দুপুর ২ টার আগেই ১১৬ টি সফল ডেলিভারি সম্পন্ন করে আলহামদুলিল্লাহ। এই নতুন রেকর্ড এর জন্য ম্যানেজমেন্ট সম্পূর্ণ ই-কমার্স সিস্টেমে সম্পন্ন হয়। একটি নির্দিষ্ট লিংক থেকে ক্রেতা সাধারণ তাদের প্রিয় কিচেন থেকে সুবিধা ও পছন্দ মত অর্ডার সাবমিট করেন এবং সঠিক সময়ে ডেলিভারি গ্রহণ করেন। অর্ডার নেয়া হয় এই লিংক থেকেঃ https://www.apurranna.com/offers/?id=1175

নেগেটিভ বিষয়ঃ

তবে এত্ত বড় আয়োজনের সব কিছুর পরও লাস্ট ব্যাচের রাইস ওভারকুকড হয়ে বেশ কিছু আপত্তি আসে। গ্রুপে ২ টি নেগেটিভ রিভিউ আসে এবং সেই রিভিউ এর নিচে কয়েকজন খাবার মান সম্মত পাননি বলে অভিযোগ দেন। যেগুলো পরবর্তী দিনে পোস্ট করে তালিকা করে ১২ জনকে নতুন ভাবে খাবার রান্না করে পাঠানো হয়। এসময় নেগেটিভ রিভিউ দেয়া ২ জন ক্রেতা পুনরায় ১০/১০ পজিটিভ রিভিউ পোস্ট করেন এবং নতুন আরো কয়েকটি পজিটিভ রিভিউ ওইদিন পোস্ট আসে। 

সব মিলিয়ে আশার বিষয় হল এত বড় আয়োজন এর অভিজ্ঞতা সুলতানার রান্নাঘর তথা কারোরই ছিল না বিধায় ত্রুটি হওয়াটাই স্বাভাবিক এবং গোটা টিম প্রস্তুত ও ছিল মানসিকভাবে। আলহামদুলিল্লাহ দিন শেষে সফলভাবে এই রেকর্ড টি শেষ হয়। আগামিতে আরো বড় কোন চ্যালেঞ্জ নিয়ে আবারো বড় আয়োজন হবে এই কামনায়। সকলকে ধন্যবাদ।।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 263 Posts.
Total 169.6 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now


Nishan Hasan

আগামীতে আরো ভালো কিছু আশা করি ইনশাআল্লাহ

97 Points.

63 Comments.

14 September 2025.

10:41 PM.