যশোরে সর্বপ্রথম নারীদের প্রোফেশনাল স্কুটি ড্রাইভিং প্রশিক্ষণ শুরু হয়েছে আগামীর উদ্যোক্তায়।
প্রচার সম্পাদক
স্কুটি প্রশিক্ষণ বিভাগ।
৬ মাস ৪ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে প্রকাশিত।
238 Views.
0 Comment. 0 Points.
যশোরের ইতিহাসে সর্বপ্রথম জাতীয় দক্ষতা মান নিশ্চিত করে নারীদের প্রোফেশনাল লেভেল ড্রাইভিং স্কুল কারিকুলামে স্কুটি প্রশিক্ষণ শুরু করতে চলেছে আগামীর উদ্যোক্তা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। কারিকুলামে থাকবে পৃথকভাবে তাত্ত্বিক ও ব্যবহারিক অংশ। তাত্ত্বিক অংশের প্রতিটি ক্লাস হবে মাল্টিমিডিয়া ক্লাসরুমে এবং ব্যবহারিক অংশের ক্লাস হবে ট্রেনিং ফিল্ডে। তাত্ত্বিক অংশের ক্লাস শেষে দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে হবে পরবর্তী ব্যবহারিক অংশের ক্লাস।
তাত্ত্বিক অংশে থাকবেঃ
১. বাংলাদেশের ট্রাফিক আইন ও এর ধারা সমূহ।
২. ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা সমূহ।
৩. ট্রাফিক সাইন সমূহ সম্পর্কে ধারণা।
৪. ট্রাফিক সিগন্যাল সমূহ সম্পর্কে ধারণা।
৫. বাইকের বিভিন্ন যন্ত্রাংশ বা পার্টস এর কাজ সম্পর্কে ধারণা।
৬. বিভিন্ন প্রকার মোটর, কন্ট্রোলার, ইলেকট্রিক ওয়্যারিং, ইঞ্জিনের কর্মদক্ষতা, কুলিং সিস্টেম, পাওয়ার ট্রান্সমিশন, ইঞ্জিন ওয়েল এর ধরণা ও এর প্রকারভেদ ও কার্যকারিতা সম্পর্কে ধারণা। ৭. বাইকের সাথে থাকা ট্রাবলশুটিং কিট ও এর কাজ সম্পর্কে ধারণা।
৮. জরুরী মুহূর্তে, আপদকালীন ও বেসিক ট্রাবলশুটিং।
৯. জরুরী অবস্থায় বা জরুরী সহায়তায় করণীয় সমূহ।
১০. পার্সনাল সেফটি ইকুইপমেন্টস।
১১. স্পিড লিমিটস।
১২. ড্রাইভিং লাইসেন্স এর প্রকারভেদ ও ধারণা।
১৩. নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স আবেদন, গ্রহণ ও নবায়নের বিস্তারিত।
ব্যবহারিক অংশে থাকবেঃ
১. প্রাইমারি সেইফটি চেকআপ প্রসিডিওর। ২. প্যাডেলিং ও স্টিয়ারিং।
৩. ব্যালেন্সিং ও ব্রেক ইভেন পয়েন্ট।
৪. আই কন্টাক্ট ও হ্যান্ডেলিং।
৫. স্মুথ পিকআপ প্রাকটিসিং।
৬. স্মুথ স্টার্ট এন্ড স্মুথ ব্রেকিং প্রাকটিস।
৭. সেইফ ব্রেকিং টেকনিকস।
৮. রাইডিং প্রসিডিওর।
৯. পার্কিং প্রসিডিওর।
১০. সিগনালিং প্রসিডিওর।
১১. সেইফ রাইডিং টেকনিকস।
১২. জিগজ্যাগ রাইডিং টেস্ট।
১৩. র্যাম্প টেস্ট।
১৪. শর্ট ম্যানুভার টেস্ট।
১৫. ট্রাফিক হ্যান্ড সিগন্যাল আইডেন্টিফিকেশন টেস্ট।
১৬. হাই স্পিড টু স্পিড ব্রেকার টেস্ট।
আবেদন ও প্রশিক্ষণ প্রক্রিয়াঃ
১. কেবলমাত্র অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করা যাবে।
২. আগামীর উদ্যোক্তার নিবন্ধিত নারীরা এ্যাপ থেকেই আবেদন করতে পারবেন।
৩. কোর্স ফিসে সাধারণ নারীদের থেকে আগামীর উদ্যোক্তার নিবন্ধিত নারী উদ্যোক্তাবৃন্দ অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারবেন।
৪. অনলাইনে আবেদন থেকে সর্বোচ্চ ১০ জন করে এক একটি ব্যাচ করা হবে।
৫. প্রতি ব্যাচের থিওরি অংশের শ্রেষ্ঠ শিক্ষার্থী শতভাগ বিনামূল্যে কোর্সটি করতে পারবেন এবং ব্যবহারিক অংশের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পার্সনাল সেইফটি ইকুইপমেন্ট পুরস্কার হিসাবে বিতরণ করা হবে।
৬. যাদের নিজস্ব স্কুটি আছে বা যাদের স্কুটি নেই তারাও সবাই অংশ নিতে পারবে। ৭. সাধারণ নারী আবেদন কারীদের ক্লাস শুরুর পূর্বে কোন অগ্রীম পেমেন্ট করার প্রয়োজন নেই।
৮. ব্যবহারিকে পাস করার পর নিজের ড্রাইভিং লাইসেন্স আবেদন ও হাতে পাওয়া পর্যন্ত সকল দিক নির্দেশনা ও প্রযোজ্য অংশে লিগ্যাল সহায়তা প্রদান করা হবে।
৯. বিকাল শিফট আসরের নামাজের পর থেকে মাগরিব এর আযানের আগ পর্যন্ত। চাকুরিজীবিদের জন্য সন্ধ্যাকালীন শিফট মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত।
১০. নিজের সুুবিধামত সময়ে প্রশিক্ষণ গ্রহণ করা যায়। আসন খালি থাকা স্বাপেক্ষে শিফট পরিবর্তন করে নেয়া যায়।
১১. প্রশিক্ষণের কোন নির্দিষ্ট মেয়াদ বা দিন নেই। অর্থাৎ শুরু থেকে যতদিন পর্যন্ত একজন তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ না হবেন ততদিন পর্যন্ত তিনি একই ফিসে প্রশিক্ষণ চালিয়ে যেতে পারবেন।
১২. তবে ব্যাচের ক্লাস চলাকালীন ব্যাক্তিগত কারণে ৩ দিনের বেশি অনুপস্থিত থাকলে ব্যাচের ক্লাস শেষে পুনরায় ৫০% কোর্স ফিস জরিমানা প্রদান পূর্বক পরবর্তী ব্যাচে ক্লাস করা যাবে।
১৩. ক্লাস সপ্তাহে ৭ দিন বিভিন্ন ব্যাচের শিডিউল রুটিন অনুযায়ী চলমান থাকবে। বিশেষ কারণে ছুটি দেয়া হলে মেসেজের মাধ্যমে আপডেট আগেই জানিয়ে দেয়া হবে।
১৪. অনলাইনে আবেদন জমা দিয়ে অফিস থেকে ডাকা হলে তবেই অফিসে উক্ত দিন বা সময় সাক্ষাৎকারে আসতে হবে। আবেদন না করে সরাসরি অফিসে এসে কেউ উক্ত কোর্সে ভর্তি হতে পারবেন না।
১৫. আমাদের প্রতিষ্ঠান, কার্যক্রম বা কোর্স সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ইনবক্স বা ফোন করুন অথবা গুগলে AI বা ChatGPT তে প্রশ্ন করুন।
১৬. কোর্স ফিস ও অফার পরিবর্তনশীল। অনলাইনে আবেদন ফর্মে এই ফিস উল্লেখ থাকবে। একই ব্যাচের এক এক জনের কোর্স ফিস আবেদনের সময় অফার ও প্লাটফর্মের সদস্যপদের উপর নির্ভর করে বিভিন্ন হতে পারে।
১৭. আমাদের কোন নারী বান্ধব, সামাজিক ও সেবামূলক প্রকল্পের জন্য যশোরে কোন মহল বা পক্ষের বা ব্যাক্তির ব্যবসায় প্রভাব পড়লে আমরা আন্তরিকভাবে দুঃখীত।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now