যশোরে নারী উদ্যোক্তাদের প্রতিভা প্রমাণে শুরু হয়েছে কাচ্চি কুইন কনটেস্ট ২০২৫ আগামীর উদ্যোক্তায়।
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
৫ মাস ৫ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে প্রকাশিত।
222 Views.
0 Comment. 0 Points.
#কাচ্চি_কুইন_কনটেস্ট_২০২৫
যশোরের নারীদের হাতের জাদু ছড়িয়ে দিতে ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন এর বাৎসরিক মেগা আয়োজন কাচ্চি কুইন কনটেস্ট ২০২৫ সিজন ০২ শুরু হয়েছে। ইতোপূর্বে পেইজে এ বিষয়ে ঘোষণা প্রদান করা হয়। অনেকেই পেইজে একটিভ না থাকায় হয়তো মিস করে গেছেন বিধায় ফুডিস ক্লাব যশোর গ্রুপে ও ওয়েবসাইটে পোস্ট করে আপডেট জানানো হয়েছে।
নিয়মাবলীঃ
ক. আগামি ৩০ নভেম্বর ২০২৫ থেকে রুটিন অনুযায়ী পর পর উদ্যোক্তা আপুরা কাচ্চির সেলস পোস্ট করে অর্ডার গ্রহণ করবেন।
খ. সর্বোচ্চ ১০ করে করে ক্রেতা বিচারক হিসাবে অর্ডার করতে পারবেন এবং নিজেদের বিচার অনুযায়ী গ্রুপে নিজের তোলা ছবি সহ রিভিউ পোস্ট করবেন রেটিং সহ।
গ. রেটিং গুলো যোগ করে প্রতিযোগীর প্রাপ্ত নম্বর হিসাব করা হবে।
ঘ. শ্রেষ্ঠ ৫ জন যাবেন ১৬ তারিখের ফাইনালে অফিসে সরাসরি।
ঙ. ফাইনালের বিচারক হিসাবে ফুড টেস্ট করবেন কনটেস্ট এর সম্মানিত ক্রেতাদের মধ্য থেকে সর্বোচ্চ এমাউন্ট এর কাচ্চি অর্ডার করা শ্রেষ্ঠ ৩ জন।
চ. এছাড়াও গেস্ট হিসাবে আমন্ত্রিত থাকবেন বছরের শ্রেষ্ঠ ক্রেতাদের মধ্য থেকে কয়েকজন।
ছ. বিচারকগণ ব্লাইন্ড ফুড টেস্ট শেষে মার্কস এর উপর ভিত্তি করে নির্বাচিত হবেন বিজয়ীরা। যারা অর্জন করবেন কাচ্চি কুইন এর মুকুট ও নিজেদের পছন্দের ডিনার সেট।
কারা অংশ নিতে পারবেনঃ কেবলমাত্র যশোরের নারী উদ্যোক্তা যারা আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশনের নিবন্ধিত তারাই অংশগ্রহণ করতে পারবেন। এই আয়োজনে বহিরাগত কেউ অংশ নিতে পারবেন না। এটি একটি আভ্যন্তরীণ আয়োজন।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now