বৃষ্টি বিলাশ অফার ২০২৫
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
৯ মাস ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে প্রকাশিত।
410 Views.
10 Comments. 630 Points.
দীর্ঘ ৪ মাস পর আবারো আয়োজিত হতে যাচ্ছে প্লাটফর্ম এর পক্ষ থেকে মেগা অফার। বাঙালীর ভালবাসা ও আবেগের এই বৃষ্টি মুখর দিনগুলোকে আরো আনন্দঘন ও স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মত এবারো বৃষ্টি বিলাশ মেগা অফার ২০২৫ এর আয়োজন করা হয়েছে। উক্ত অফারে প্রত্যেক উদ্যোক্তা যাদের অফার ম্যানেজমেন্ট এর দক্ষতা রয়েছে তারাই অংশগ্রহণ করতে পারবেন এবং এই অফারে উদ্যোক্তাদের পক্ষ থেকে যেমন থাকবে খাবারের উপর অফার একই ভাবে প্লাটফর্মের পক্ষ থেকে থাকবে কাস্টমারদের জন্য সার্ভিস চার্জের অফার।
আসছে ৯ ও ১০ আগস্ট এই ডাবল ধামাকা অফারে সুযোগ পাবেন মোট ২০০ জন সম্মানিত ক্রেতা। একজন ক্রেতা একাধিক কিচেন থেকেও অর্ডার করতে পারবেন এবং একাধিকবার সার্ভিস চার্জের অফার ও উপভোগ করতে পারবেন। যশোর শহর এবং শহরের বাইরে পার্শ্ববর্তী এলাকায় যে সকল জায়গায় সার্ভিস চার্জ ৫০ টাকার কম সে সকল এরিয়ার প্রায় ১৩০০০+ কাস্টমার এই অফার উপভোগ করতে পারবেন।
অফারে ফুডের দাম এর বিষয়ে কোন প্রকার বাধ্যবাধকতা নেই। তবে ৯৯/১৯৯ এরকম ও ১০৫, ৯৫ এরকম ১ টাকা বা ৫ টাকার ভাঙতি আসবে এমন দামের অফার দেয়া যাবে না। রাউন্ড ফিগার হিসাবে দাম নির্ধারণ করতে হবে এবং উল্লেখ থাকে যে বৃষ্টিতে জলাবদ্ধ এলাকায় এই অফার প্রযোজ্য নয়। তবে বৃষ্টি হোক বা না হোক রান্না ঘরম খাবার বা ফ্রোজেন আইটেমস চার্জ হবে সর্বোচ্চ ৩০ টাকাই এবং ডেকোরেশন কেক এর ক্ষেত্রে চার্জ হবে সর্বোচ্চ ৪০ টাকাই, এমনকি যেখানে ৫০ টাকা চার্জ আসে সেখানেও ৪০ টাকাই আসবে। অর্থাৎ বেজ চার্জ টাই ফিক্সড থাকবে। তবে ৫ বক্স রান্না খাবার বা ৩ কেজি পর্যন্ত ফ্রোজেন আইটেম এর ক্ষেত্রে এই অফার চার্জ প্রযোজ্য। এছাড়া ডেকোরেশন কেক কেবলমাত্র ১ টির ক্ষেত্রে চার্জ অফার প্রযোজ্য। একাধিক ডেকোরেশন কেক হলে রেগুলার যে চার্জ যেখানে আসে সেটাই প্রযোজ্য হবে।
প্রতিদিন ১০০ টি অর্ডার গ্রহণ করার পর্যন্ত বুকিং চলমান থাকবে। ১০০ টি হয়ে গেলে পরের দিন এর অফারে নতুন করে বুকিং করা যাবে। সর্বনিম্ন ৩ টা অর্ডার আসলেও অফারে বুকিং করা যাবে। ১ বা ২ টি অর্ডারের ক্ষেত্রে ওই উদ্যোক্তার অফার শিফট বাতিল হবে এবং অন্য উদ্যোক্তা সুযোগ পাবে। বিস্তারিত জানতে নিজ নিজ লিডার এর সাথে যোগাযোগ করতে হবে এবং অর্ডার করার জন্য উদ্যোক্তাকে ইনবক্স বা পোস্ট এর নিচে কমেন্ট করে অর্ডার করা যাবে।
বিঃদ্রঃ বৃষ্টির পরিমাণ অত্যাধিক হলে বা রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে সার্ভিসের অনুপযোগী হয়ে গেলে অফার ডেট শিফট করে পরবর্তী সময় বা দিনে ডেলিভারি করা হবে ইনশাআল্লাহ। রাইডার চেষ্টা করবে বৃষ্টিতে সর্বোচ্চ দ্রুত ও গরম গরম আপনার নিকট খাবার পৌছাতে। এই ২ দিন প্লাটফর্মের সকল রেগুলার অর্ডার গ্রহণ বন্ধ থাকবে। শুভকামনা সবার জন্য।।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
Soma Akter Prapti
আলহামদুলিল্লাহ। দারুন আয়োজন, প্রথমবারের মতো অফার দিতে যাচ্ছি খুবই এক্সাইটেড 🥹
55 Points.
136 Comments.
04 August 2025.
11:02 PM.
শিহাব উদ্দীন
আলহামদুলিল্লাহ আপু শুভকামনা।
Admin.
1,431 Replies.
07 Aug, 2025.
11:51 AM.
Shahana Parvin
আলহামদুলিল্লাহ💖
21 Points.
111 Comments.
04 August 2025.
08:37 PM.
শিহাব উদ্দীন
আলহামদুলিল্লাহ💖
Admin.
1,431 Replies.
04 Aug, 2025.
10:44 PM.
Rubaiyat Rahnuma CIP
অপেক্ষায় আছি
449 Points.
39 Comments.
04 August 2025.
03:12 PM.
শিহাব উদ্দীন
অর্ডার গ্রহণ শুরু হয়ে গিয়েছে আপু। অর্ডার করে ফেলুন দ্রুত।
Admin.
1,431 Replies.
04 Aug, 2025.
03:46 PM.
Nusrat
অপেক্ষা করছি
15 Points.
101 Comments.
04 August 2025.
02:22 PM.
শিহাব উদ্দীন
আলহামদুলিল্লাহ ❤️
Admin.
1,431 Replies.
04 Aug, 2025.
02:56 PM.
Nishan Hasan
অনেকদিন পর একটা আয়োজনের ব্যবস্থা করার জন্য প্ল্যাটফর্মকে অনেক অনেক ধন্যবাদ
90 Points.
61 Comments.
04 August 2025.
02:11 PM.
শিহাব উদ্দীন
আলহামদুলিল্লাহ ভাইজান
Admin.
1,431 Replies.
04 Aug, 2025.
02:55 PM.