Article Image

বৃষ্টি বিলাশ ২০২৫ অফার , নতুন চ্যালেঞ্জ , নতুন সম্ভাবনা, নতুন অর্জন


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
৮ মাস ২৫ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে প্রকাশিত।
282 Views.   0 Comment.   0 Points.


আলহামদুলিল্লাহ। ইতোমধ্যেই শেষ হয়েছে সকল প্রস্তুতি। কিন্তু এবারের আয়োজন টা আমাদের জন্য ছিল এক নতুন চ্যালেঞ্জ যা ইতিহাসে কখনও নিতে হয়নি।

১. ভরা বর্ষায় যখন চলছে বৃষ্টি বলয়, এরই মাঝে ২ টি দিন নির্ধারণ করা যাতে সর্বনিম্ন বৃষ্টির সম্ভাবনা ও জলাবদ্ধতা এড়িয়ে শত শত ডেলিভারি যাতে সময় মত করা যায়।

২. প্লাটফর্মের পরিবেশ দূষণকারী পলিথিনব্যাগ নিষিদ্ধ হবার পর এটা প্রথম আয়োজন যা কিনা বৃষ্টিতে ১০০% পলিথিনমুক্ত ভাবেই শুকনো খাবার ও ডেকোরেশন কেক বক্স শুকনো অবস্থাতেই ক্রেতাদের হাতে পৌছানো।

৩. বৃষ্টিতে যেখানে সাধারণ সময়ের থেকেও ধীর গতিতে ডেলিভারি করতে হয় রাস্তা ভিজে দ্রুত গাড়ি চালানো অনেক রিস্কি হয়ে পড়ে, অপরদিকে প্রতি ঘন্টায় ২০ টা করে ডেলিভারি সম্পন্ন করতে হবে অর্থাৎ প্রতি ৩ মিনিটে ১ টি করে ডেলিভারি সম্পন্ন করতে হবে।

৪. OTP এর ব্যবহার যা এর আগে কোন আয়োজনে ছিল না। একজন ক্রেতা আসবেন রাইডারের সাথে OTP শেয়ার করে নিজের পার্সেলটি গ্রহণ করবেন এখানেই ২/৩ মিনিট এক্সট্রা চলে যায় যেখানে ক্রেতারা অনেকেই নতুন OTP কি সেটাও বুঝিয়ে দিতে হয়।

৫. উপরের যে কোন কারণে যদি প্রতিদিন ১০০ জনের ভিতরে ১০ জন ক্রেতাও যদি লেট করান পুরো চ্যালেঞ্জ টাই আরো কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে এতগুলো বিষয় সাথে গাড়ি গুলো + পথ ঘাটের সকল অজানা বিষয় তো আছেই। কোন একটা গাড়ি সমস্যা হলেও সেটা গ্যারেজি দিয়ে সার্ভিস করিয়ে নিয়ে আবার মাঠে নামাতে নামাতেই সব পন্ড হয়ে যেতে পারে তার রিস্ক টাও রয়েছে। 

তো সব মিলিয়ে খোদা পাকের রহমতের উপর তাওয়াককুল করে চ্যালেঞ্জ এ কাল ও পরশুদিন মাছে নামছে গোটা টিম। সকলের জন্য খোদাই কাফি হবেন ইনশাআল্লাহ। সকলের সহযোগীতা একান্ত কাম্য।।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 263 Posts.
Total 169.6 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now