Article Image

যশোরের হোম কিচেনের ইতিহাসে প্রথমবার আয়োজিত হচ্ছে ইলিশ উৎসব


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
৭ মাস ২১ দিন ১৫ মিনিট আগে প্রকাশিত।
511 Views.   2 Comments.   46 Points.


"মধ্যবিত্তের পাতে উঠুক এক টুকরো ইলিশ" - এই স্লোগানকে সামনে রেখে আসছে ২০ ও ২১ সেপ্টেম্বর শনি ও রবিবার যশোরের প্রথমবারের মত হোমকিচেনে আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশনের মাধ্যমে আয়োজিত হতে যাচ্ছে ইলিশ উৎসব ২০২৫ ইন.।

২ দিন ব্যপী এই উৎসবে অত্যন্ত রিজনেবল প্রাইসে আমাদের সম্মানিত ক্রেতা সাধারণ তার পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন এক টুকরো হলেও জাতীয় এই মাছ ইলিশ এবং তার স্বাধ্যের মধ্যেই।

১.. সকালের মেন্যুতে থাকবেঃ পাত্তা ভাত, ইলিশ ভাজা, নানা রকম ভর্তা ও বেগুন ভাজা।

২. দুপুর ও রাতের মেন্যুতে থাকবেঃ সাদা ভাত, ইলিশের বিভিন্ন রকম মুখরোচক তরকারি, সরষে ইলিশ, ইলিশ ভাঁপা, ইলিশ পাতুড়ি, ইলিশ পোলাও, দই ইলিশ সহ ইলিশের নানা পদ।

সার্ভিস চার্জেও থাকবে অফার। শহরে ও শহরের পার্শ্ববর্তী এলাকায় থাকবে মাত্র ৩০ টাকা চার্জ। ২ দিনে মোট ২০০ জন ক্রেতা এই সুযোগ পাবেন ইনশাআল্লাহ। যশোরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত নিম্নবিত্ত বা শিক্ষার্থী ভাই বোনদের জন্য আগামীর উদ্যোক্তা প্লাটফর্মের এই আয়োজন সহীহ নিয়্যত খোদা কবুল করুন।

ক্রেতাদের প্রতিঃ

খাবারের প্যাকেজের দাম অনুযায়ী ইলিশের সাইজ ছোট, মাঝারি বা বড় হতে পারে। উদ্যোক্তাদের সাথে খোলাখুলি আলোচনা করে ক্রেতার পছন্দ অনুযায়ী বেস্ট প্যাকেজটি অর্ডার করতে পারবেন।

উদ্যোক্তাদের প্রতিঃ

উদ্যোক্তাদের জন্যও কোন শিডিউল লিমিট থাকবে না। যখন যেমন খুশি বুকিং করতে পারবেন এই ২ দিন যে কোন সময় যে কোন শিফট এ। প্রোডাক্ট লিস্ট থেকে ২ দিনের জন্য ভিন্ন ভিন্ন ইলিশ উৎসব ২০ ও ইলিশ উৎসব ২১ এ্যাড করে নিয়ে অফার ম্যানেজমেন্ট অপশন থেকে এটা সিলেক্ট করে বুকিং করতে হবে। অর্ডার ১ টি আসুক বা ২০ টি আসুক সর্বোচ্চ বা সর্বনিম্ন বুকিং নিয়ে কোন লিমিট নির্ধারিত থাকছে না এই অফারে। অফার চলাকালীন এই ২ দিন ফুড সাইডের উদ্যোক্তারা কেবল এই অফারের বুকিং করতে পারবেন। পার্সেল বা বেকিং সাইডের উদ্যোক্তাবৃন্দ রেগুলার বিজনেস করবেন এবং রেগুলার ডেলিভারি হবে ইনশাআল্লাহ। তবে চাপ বেশি হলে আগে থেকেই জানিয়ে দেয়া হবে এবং এই ২ দিন সর্বোচ্চ সংখ্যক ইলিশ উৎসবের ডেলিভারি অগ্রাধীকার পাবে। অফারে কেবলমাত্র নিজস্ব ব্রান্ডেড বা প্লাটফর্মের ব্রান্ডেড ৬৬০ এম এল এবং ৭৫০ এমএল বক্স প্রযোজ্য হবে। এ বাদে অন্য কোন নন ব্রান্ডেড বক্স গ্রহণযোগ্য নয়।  


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 263 Posts.
Total 169.7 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now


Shahana Parvin

আলহামদুলিল্লাহ💝 Shahanas Kitchen এ রিজনেবল প্রাইসে ইলিশের নানা আয়োজন থাকছে।

24 Points.

111 Comments.

17 September 2025.

09:30 PM.

ফাতেমা তৃষ্ণা

ইনশাআল্লাহ সকল নীতিমালা মেনে চলব।

22 Points.

41 Comments.

13 September 2025.

08:46 PM.