Article Image

কিভাবে আমাদের উদ্যোক্তারা সর্বোচ্চ মান নিশ্চিত করে রান্না প্রশিক্ষণ সম্পন্ন করছেন?


শিহাব উদ্দীন রান্না প্রশিক্ষণ বিভাগ।
৬ মাস ২৫ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে প্রকাশিত।
203 Views.   0 Comment.   0 Points.


আমরা বিশ্বাস করি একজন শিক্ষার্থীকে আমাদের সর্বোচ্চটা দিয়ে গড়ে তোলার দায়িত্বটা আমাদের নিকট আমানত স্বরূপ। কারণ প্রশিক্ষণ নিয়ে তিনিই কদিন পর সরাসরি চলে আসবেন মার্কেটপ্লেসে, হবেন আগামীর উদ্যোক্তা। ক্রেতাদের অত্যন্ত কষ্টার্জিত অর্থ লগ্নি করে আস্থা রাখবেন তার উপর। রিটার্ন বা রিফান্ড কখনও কাম্য হতে পারে না বরং সর্বোচ্চ মানের সেবা দেয়াটাই উদ্যোক্তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। সংসারের বা পড়াশোনার পাশাপাশি একজন নারী ঘরে বসেই হতে পারেন স্বাবলম্বী। একেবারে শূন্য থেকে শিখর পর্যন্ত কিভাবে নিজের বিজনেস ক্যারিয়ার তৈরি করবেন বা ডেভেলপ করে নিবেন স্বপ্নের স্থানে তার পুরো প্যাকেজ গাইডলাইন প্রদান করে আগামীর উদ্যোক্তা প্লাটফর্ম যা যশোরের প্রেক্ষাপটে আর দ্বিতীয় কোন প্লাটফর্মে নেই, তাই আজও (অপশন "বি" থাকার পরও) দলে দলে নারী উদ্যোক্তারা প্রতিদিন যুক্ত হচ্ছেন এই প্লাটফর্ম আর সেই সারি দিন দিন হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতম।

কুকিং সাইডের ট্রেনিং এ আমরা প্রাকটিক্যাল নলেজ এ ৮০% মার্কস রেখেছি। প্রতিটি ক্লাস এ থাকে বেশ কিছু আইটেমস। এভাবে ৩৫০+ আইটেমস ৭৬ টি ক্লাসে বিভক্ত। প্রতিটি ক্লাসে থাকেন ১ জন হেড ও একজন এসিসট্যান্ট ট্রেইনার। ক্লাস শেষে শিক্ষার্থীদের ক্লাসের আইটেমস গুলোর মধ্য থেকে লটারির মাধ্যমে আইটেম বাছাই করে দেয়া হয়। তার পরদিন হয় প্রাকটিক্যাল পরীক্ষা যেখানে ওই আইটেম তৈরি করে এনে জাজ দের সামনে উপস্থাপন করতে হয়। খাবারের টেস্ট এবং ডেকোরেশন যেখানে মূল মার্কিং এর বিষয়।

প্রতিটি পরীক্ষায় জাজ হিসাবে অফিস কক্ষে থাকেন হেড ট্রেইনার, এসিসটেন্ট ট্রেইনার এবং ১ জন গেস্ট। এই ৩ জনের মার্কিং এর এভারেজ করেই তৈরি হয় মূল ফলাফল বা গ্রেড। অফিস কক্ষে শিক্ষার্থী ও জাজ ব্যাতিত কেউ প্রবেশ করতে পারেন না এবং দরজা বন্ধ অবস্থায় থাকে। বাইরে সিসিটিভিতে অন্য শিক্ষার্থিরা ভেতরের জাজমেন্ট স্ক্রিনে দেখতে পারেন ওয়েটিং রুমে বসে। একে একে ডাক পড়ে এক এক জনের। 

গেস্ট হিসাবে থাকতে পারেন, আমাদের শ্রেষ্ঠ কোন ক্রেতা, অফিস এক্সিকিউটিভ, এডমিন, অন্য কোন ক্লাসের হেড ট্রেইনার বা বহিরাগত কোন অতিথি। প্রাকটিক্যালে পারফরমেন্স ভাল না হলে পুনরায় তাকে প্রয়োজনীয় কারেকশন দেয়া হয় আবারো তিনি ভাল করার সুযোগ পান। এভাবেই একজন উদ্যোক্তা নিজেকে দক্ষ হিসাবে গড়ে তোলেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা।।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 263 Posts.
Total 169.4 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now