রান্না প্রশিক্ষণ প্রকল্পে প্রথম ১২ দিনে যুক্ত হলেন ১৩১ জন আগামীর উদ্যোক্তায় !
শিহাব উদ্দীন
রান্না প্রশিক্ষণ বিভাগ।
৬ মাস ২৩ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে প্রকাশিত।
196 Views.
0 Comment. 0 Points.
আলহামদুলিল্লাহ। কুকিং সাইডের প্রশিক্ষণ বিষয়ে আমাদের মোট ১২ টি পোস্ট করা হয়েছে। কোন প্রকার বুস্ট করা ছাড়াই কেবলমাত্র আমাদের গ্রুপ ও পেইজে এই ১২ টি পোস্ট থেকে আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি তা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে।
প্রথম ৪ দিনে প্রথম ব্যাচ এর সকল সিট বুকড হবার পর দ্বিতীয় ব্যাচের বুকিং চলমান রয়েছে। আর যারা এখনও পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি তাদের জন্যও শুভকামনা। যার রিযিকে নাই শত চেষ্টা করেও আমরা তাকে সফলতার পথ দেখাতে পারব না এটাই স্বাভাবিক।
ইচ্ছা ছিল সবাইকে একটা ফ্রেমে নিয়ে গ্রুপ ছবি তোলার এবং সেটা পেইজে পোস্ট করার। তবে বাজেট তুলনায় অলরেডি সকল খরচ ক্যাপাসিটির বাইরে চলে যাওয়াতে এবং স্থান সংকুলান না হওয়ায় ক্যাম্পাস ১ এ ওরিয়েন্টেশন ক্লাসে সীমিত সংখ্যক গেস্ট ইনভাইট করা হয়েছে। আমরা সত্যিই এজন্য আন্তরিকভাবে দুঃখীত।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now