Article Image

যশোরের ই-কমার্স সেক্টরে ২০২৫ সালের সর্বশ্রেষ্ঠ নারী উদ্যোক্তারা পাচ্ছেন বিজয়ের মুকুট।


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
৪ মাস ১৩ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে প্রকাশিত।
198 Views.   0 Comment.   0 Points.


সফলতা কোন গন্তব্য নয়, সফলতা অর্জন একটি চলমান ধারা যা জীবনে চলার পথে অব্যহত রাখার মাধ্যমেই মাথা উচু করে আমাদের বাচতে শেখায়। সেই চলমান ধারায় প্রতি বছর যশোরের ই-কমার্স সেক্টরের রানীদের মহা-সম্মেলনে আমরা মুকুট প্রদান করে সম্মানিত করে থাকি। এ বছর যারা মুকুট বিজয়ী হলেন তাদের জন্য শুভকামনা।


১। রান্না খাবার নিয়ে বিজনেস করে সর্বশ্রেষ্ঠ নারী উদ্যোক্তা মুড়লী মোড় এর সুলতানা খাতুন পলি। ২য় সর্ব শ্রেষ্ঠ উদ্যোক্তা বারান্দিপাড়ার তাহসিনা তাহিন আপু ও তৃতীয় শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে নির্বাচিত হয়েছেন খড়কী ওয়াপদা গ্যারেজ মোড় এর তানি আফরোজ আপু। 

২। বেকিং আইটেমস নিয়ে বিজনেস করে সর্বশ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হয়েছেন খালধার রোড পন্ডিতপুকুর পাড়ের সামিরা শিপু আপু। দ্বিতীয় শ্রেষ্ঠ উদ্যোক্তা হয়েছেন শংকরপুর এর কানিজ ফাতিমা টুম্পা আপু এবং তৃতীয় শ্রেষ্ঠ উদ্যোক্তা হয়েছেন ঘোপ নওয়াপাড়া রোড এর তাসনিয়া আক্তার তিশা আপু।

৩। অর্গানিক আইটেমস ও রেডি ফুড সহ পার্সেল সেক্টরে সর্বশ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হয়েছেন বগচর আইটি পার্ক সংলগ্ন সানজিদা তাবাস্সুম তুলি আপু, দ্বিতীয় শ্রেষ্ঠ হয়েছেন যশোরের মেহেদির রাণী বারান্দিপাড়া ফুলতলা থেকে আইরিন আরমান আপু ও তৃতীয় শ্রেষ্ঠ হয়েছেন যশোরের মেহেদির আর এক রাণী পালবাড়ি থেকে আবিদা আনসারি আপু।

৪। এছাড়াও যশোরের হোমমেড কাচ্চি কুইন কনটেস্ট এর সর্বশ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মুড়লীর সুলতানা খাতুন পলি আপু, দ্বিতীয় শ্রেষ্ঠ হয়েছেন হামিদপুর থেকে তাহসিনা আক্তার তাসনিম আপু, তৃতীয় শ্রেষ্ঠ হয়েছেন হুশতলা থেকে ইসমত আরা জলি আপু। 

সকলের জন্য শুভকামনা ও দোয়া। 


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 263 Posts.
Total 169.6 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now