Article Image

আগামীর উদ্যোক্তার সকল প্রোগ্রামের ই-টিকেটিং সিস্টেম কিভাবে কাজ করে?


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
৪ মাস ১০ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে প্রকাশিত।
378 Views.   0 Comment.   0 Points.


মহা-সম্মেলন এর মত এত বৃহৎ আয়োজন সহজ ও যে কোন অব্যবস্থাপনা ঠেকাতে টিকেটিং থেকে শুরু করে আর্থিক লেনদেন, এন্ট্রি, লাঞ্চ ও নাস্তা ব্যবস্থাপনায় শতভাগ ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসছে সেই ২০২০ থেকেই। তারই ধারাবাহিকতায় এবারও ব্যতিক্রম নয়। 

ই-টিকেটিং সিস্টেমঃ

১। আগ্রহী সকলেই নির্দিষ্ট লিংক থেকে অনলাইনে টিকিট বুকিং সম্পন্ন করবেন। এই টিকিটের রং হলুদ। টিকিট বুকিং শেষে সিস্টেম থেকে অটোমেটিক একটি মেসেজ চলে যাবে পেমেন্ট প্রক্রিয়া ও বুকিং নিশ্চিত সম্পর্কে। টিকিট হারিয়ে গেলে বা খুজে না পেলে পুনরায় একই লিংক এ ঢুকলে বুকিং কৃত টিকেট আবারো শো করবে। পুনরায় স্ক্রিনশট নিয়ে রাখা যাবে।

২। উক্ত নির্দেশনা মোতাবেক কেবলমাত্র আমাদের ফান্ড এর বিকাশ নম্বরে পেমেন্ট অপশন থেকে চাদা পাঠাতে হবে। ব্যাক্তিগত কোন নম্বরে টাকা পাঠানো বা হাতে নগদ লেনদেনের কোন সিস্টেম নাই।

৩। চাদা ফান্ডে সঠিকভাবে জমা হলেই আপনার মোবাইলে পেমেন্ট কনফার্মেশন মেসেজ চলে যাবে। মেসেজে আপনার টিকিটের লিংক ও গোপন পিন নম্বর পাবেন। লিংক এ ঢুকে পিন নম্বর দিলেই আপনি আপনার ভেরিফায়েড সবুজ ই-টিকেট পাবেন যা কারো সাথেই শেয়ার করা যাবে না। এই টিকিটের স্ক্রিনশট নিয়ে প্রোগ্রামে আসবেন।

৪। প্রোগ্রামে ঢোকার মুখেই গেটে ই-টিকেট শো করে স্ক্যান করে যতজনের টিকিট করেছেন সাবাই ঢুকতে পারবেন। যদি একাধিক জন হয় এবং কয়েকজন পরে আসবে এমন হয় তাহলে তাদেরকেও আপনার টিকিট দিয়ে দিন। আপনার সাথে যারা তারা যখন প্রবেশ করবে তখন ওই টিকিট শো করে প্রবেশ করবে।

৫। কে কখন এন্ট্রি করেছেন কোন টিকিট শো করে সেটা সিস্টেম রেকর্ড করে রাখবে। আপনার টিকিট যদি চুরি হয়ে যায় এবং সেই টিকিট দেখিয়ে অন্য কেউ ঢুকে পড়ে তার দায় আপনার উপর বর্তাবে। তাই টিকিট বহিরাগত কারো সাথে শেয়ার করবেন না।

৬। ঢুকার সময় টিকেট স্ক্যানিং সফল হলে আপনাকে একটি ব্যাজ পরিয়ে দিবে। এই ব্যাজ রাত ৮ টা পর্যন্ত আপনাকে পরে থাকতে হবে। ব্যাজ হারিয়ে গেলে নতুন করে আপনি আর ঢুকতে পারবেন না।

৭। দুপুরে লাঞ্চ টাইমে পুনরায় ই-টিকেট স্ক্যানিং করে লাঞ্চ বক্স সংগ্রহ করতে হবে। এসময় আপনি একজন এসেই আপনার সাথের সকলের লাঞ্চ গ্রহণ করতে পারবেন। কেউ অনুপস্থিত থাকলে তারও লাঞ্চ বক্স পাবেন যদি টিকিট করে থাকেন তার জন্য।

৮। মাগরিবের পর নাস্তা বিতরণের সময় একই ভাবে ই-টিকেট স্ক্যান করতে হবে। যত জনের টিকিট করা সবার জন্য ১টি করে প্লেট হাতে দিয়ে দিবে। প্লেট নিয়ে আপনি আপনার পছন্দের ফুড আইটেম গুলো তুলে নিয়ে খাবারের নির্দিষ্ট টেবিলে বসে খেতে হবে। উচ্ছিষ্ট অংশ নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। কোন ক্রমেই নোংরা করা যাবে না।

৯। খাবার শেষে ধীরে ধীরে প্রস্থান করতে হবে। শান্ত পরিবেশ বজায় রাখতে হবে। নাস্তা টাইমে কোন প্রকার তাড়া হুড়া করা যাবে না। আগে চলে যেতে চাইলে নাস্তা না নিয়েই বেরিয়ে যাবার সুযোগ আছে। কোন ক্রমেই আগে চলে যাব বলে আগে আগে খাবার দিয়ে দেয়া সম্ভব নয়।

১০। বৃহৎ স্বার্থে সকলের সহযোগীতা একান্ত কাম্য। কোন ক্রমেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক। নির্ধারিত সময় থেকে বেশি সময় লাগতে পারে এটাও স্বাভাবিক। ধন্যবাদ সকলকে।।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 263 Posts.
Total 169.8 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now