আগামীর উদ্যোক্তা ভোক্তা অধিকার উন্নয়ন ও মাননিয়ন্ত্রণ কমিটির দায়িত্বসমূহ।
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
৩ মাস ১৪ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে প্রকাশিত।
300 Views.
4 Comments. 376 Points.
কমিটির মূল দায়িত্ব হলো পণ্যের গুণগত মান ও পরিষেবার মান নিশ্চিত করা, ভোক্তাদের অভিযোগ শোনা ও নিষ্পত্তি করা, এবং অপরিচ্ছন্নতা, ভেজাল ও প্রতারণামূলক ব্যবসা প্রতিরোধ করা। এর মাধ্যমে ভোক্তাদের মৌলিক অধিকার, যেমন— সুস্বাস্থ্য, নিরাপত্তা, তথ্য প্রাপ্তি, পছন্দ এবং অভিযোগ করার অধিকার রক্ষা করা, যা প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রয়োগ ও মার্কেটপ্লেস তদারকির মাধ্যমে দোষীদের সনাক্ত করা ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়। নির্বাচিত কমিটির প্রধান দায়িত্বসমূহকে নিচে উল্লেখ করা হলঃ
১। অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিঃ ভোক্তা অধিকার লঙ্ঘনের যেকোনো অভিযোগ গ্রহণ করে তা দ্রুততম সময়ে তদন্ত করা ও নিষ্পত্তি করা। সম্ভব হলে সর্বোচ্চ ২৪ ঘন্টার ভেতরে সমাধান করা।
২। মার্কেটপ্লেস পর্যবেক্ষণঃ নিম্নমানের পণ্য বা উপকরণ ব্যবহার করে খাবার তৈরি, রেডি পণ্যে বা অর্গানিক আইটেমস এ ভেজাল প্রদান, ডেট এক্সপায়ারড উপকরণ ব্যবহার ও নিম্নমানের পণ্য সরবরাহ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, অনলাইনে বা অফলাইনে নজরদারি এবং এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করা।
৩। নীতিমালা প্রনয়ণ ও বাস্তবায়নঃ দেশের প্রচলিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রনয়ণ করা এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যেমন—জরিমানা করা, সদস্যপদ বাতিল করা, সাময়িক বাতিল বা অবৈধ কার্যক্রম বন্ধ করা।
৪। সচেতনতা বৃদ্ধিঃ ভোক্তাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং কীভাবে অভিযোগ জানাতে হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করা। একই ভাবে উদ্যোক্তাদেরও তাদের অধিকার সম্পর্কে সচেতন করা। কোন ক্রেতা অনধিকার চর্চা করলে বা কোন অপরাধমূলক কিছু করলে বা নীতিমালা ভঙ্গ করলে তার বিরুদ্ধে উদ্যোক্তাদের অভিযোগ প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা, অভিযোগ আসলে ক্রেতার উপস্থিতিতে বা ক্রেতা উপস্থিত হতে না চাইলে তার অনুপস্থিতিতে সুবিচার প্রতিষ্ঠা করা ও এ বিষয়ে উভয়পক্ষের সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো।
৫। সমন্বয় সাধনঃ ভোক্তা ও উদ্যোক্তা উভয়ের সহাবস্থান নিশ্চিত করা। যে কোন অভিযোগ মিমাংসায় উভয়পক্ষের স্বার্থের থেকে প্রাতিষ্ঠানিক স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিক নীতি ও আদর্শকে সর্বদা সমুন্নত রেখে সর্বাবস্থায় সমন্বয় সাধন করা।
৬। প্রতিরোধমূলক ব্যবস্থাঃ প্রাতিষ্ঠানিক সকল আপডেট সম্পর্কে নিজের সুচিন্তিত মতামত প্রদান ও তা ক্রেতা ও উদ্যোক্তাদের মাঝে পৌছে দিতে নিয়মিত ভাবে প্রতিরোধমূলক পোস্ট করা ও অন্যের প্রতিরোধমূলক পোস্ট এ সুচিন্তিত মতামত প্রদানের মাধ্যমে কমিটির সদস্যদের সুস্পষ্ট অবস্থান সর্বসম্মুখে সুনিশ্চিত করা ও ভবিষ্যতে যাতে ভোক্তাদের বা উদ্যোক্তাদের অধিকার লঙ্ঘিত না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
৭। এ্যাডমিন পদে দায়িত্বপ্রাপ্ত নির্ধারণঃ মান নিয়ন্ত্রণ কমিটির নির্বাচিত হবার পর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের দিনই শপথ গ্রহণের পর প্রথম দায়িত্ব হল পরবর্তী ১ বছরের জন্য কে হবেন এডমিন। যদি মান উন্নয়ন কমিটির ভোটে পূর্বের এডমিন জয়যুক্ত হয় তাহলে নতুন করে এই ভোটের প্রয়োজন হয় না। তবে পূর্বের এডমিন ভোটে জয়যুক্ত হবার পরও যদি স্বচ্ছায় দায়িত্ব গ্রহণে আগ্রহী না হন বা ব্যাক্তিগত কারণে নতুন কাউকে দায়িত্ব দেবার জন্য প্রস্তাব করেন সেক্ষেত্রে কমিটির সিদ্ধান্তে নতুন এডমিন নির্ধারিত হবে। যদি সভাপতি নির্বাচিত হন সেক্ষেত্রে সভাপতিই হবেন এডমিন। যদি কমিটির সিদ্ধান্ত জয়যুক্ত হয় তাহলে নতুন কমিটির ভোটে এডমিন পদ নির্ধারিত হবে। এক্ষেত্রে সিনিয়র সদস্যবৃন্দ এক বা একাধিক ব্যাক্তিকে এডমিন হিসাবে প্রস্তাব করবেন এবং সম্মুখ ভোটে কমিটির বেশিরভাগ সদস্য যাকে পছন্দ করবেন তিনিই এডমিন হিসাবে দায়িত্ব পাবেন।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
Lopa Mirza
ধন্যবাদ, ভোক্তা অধিকার ও মান নিয়ন্ত্রণ কমিটির দায়িত্ব সম্পর্কে সকলকে জানানোর জন্য
33 Points.
143 Comments.
21 January 2026.
02:01 PM.
Nishan Hasan
ধন্যবাদ, ভোক্তা অধিকার ও মান নিয়ন্ত্রণ কমিটির দায়িত্ব সম্পর্কে সকলকে অবহিত করার জন্য ।
115 Points.
61 Comments.
21 January 2026.
12:31 PM.
Jesmin Afroje VVIP
ধন্যবাদ, ভোক্তা অধিকার ও মান নিয়ন্ত্রণ কমিটির দায়িত্ব সম্পর্কে সকলকে অবহিত করার জন্য
228 Points.
82 Comments.
21 January 2026.
12:27 PM.
শিহাব উদ্দীন
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনাকে পেয়ে আমরা গর্বিত।
Admin.
1,431 Replies.
21 Jan, 2026.
12:31 PM.