Article Image

প্লাটফর্মের একজন টিম-লিডার এর প্রধান দায়িত্বসমূহ কি কি?


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
২ বছর ৩ মাস ২৪ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে প্রকাশিত।
830 Views.   0 Comment.   0 Points.


প্লাটফর্মে একজন টিম-লিডার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যার উপর মূলত একজন নতুন উদ্যোক্তার বেড়ে উঠা নির্ভর করে। একজন সফল টিম-লিডারই পারেন তার দেখানো পথে অন্য একজনকে সফল হিসাবে তৈরি করতে। দেখে নেয়া যায় একজন টিম-লিডার এর দায়িত্ব সমূহ কি কি?

১। নতুন উদ্যোক্তাদের বেসিক প্রশিক্ষণ নিশ্চিত করা।

২। বেসিক প্রশিক্ষণে ফলাফল খারাপ হলে সে বিষয়ে বিশেষ ওয়ার্কশপ এর মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলা।

৩। প্রতিটি আইটেম এর মান সম্মত ছবি নিশ্চিত করা। 

৪। মান সম্মত ছবি ছাড়া সেলস পোস্ট বন্ধ করা।

৫। উদ্যোক্তাদের সেলস পোস্ট, ডেলিভারি পোস্ট ও অফার পোস্ট এর সঠিক ফরম্যাট শেখানো।

৬। এ্যাপ এর সার্বিক ব্যবহার ও বুকিং সহ যাবতীয় বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।

৭। সাপ্তাহিক টিম মিটিং করা ও কার কি সমস্যা সেগুলো খুজে বের করে তাকে পরবর্তী ১ সপ্তাহের জন্য সাজেশন দেয়া।

৮। পরবর্তী সপ্তাহে মিটিং এ পূর্বের পরামর্শ অনুযায়ী আপগ্রেড করেছে কিনা তা খতিয়ে দেখা।

৯। মাসিক সেলস টার্গেট প্রদান করা ও বাস্তবায়নে পরামর্শ প্রদান করা।

১০। ভুল গুলোকে ধরিয়ে দেয়া এবং শুধরে নিতে সহায়তা করা।

১১। দুর্বল উদ্যোক্তাদের খুজে বের করা ও তাদের আরো বেশি কেয়ার নেয়া।

১২। প্রতিদিন ২ ঘন্টা পর পর ভিন্ন ভিন্নি আইটেম এর সেলস পোস্ট নিশ্চিত করা।

১৩। ডেলিভারি হলে ডেলিভারি পোস্ট নিশ্চিত করা।

১৪। নিয়মিত অর্ডার চালু হওয়া পর্যন্ত নিয়মিত অফার আয়োজন নিশ্চিত করা।

১৫। প্রতিটি অফারের শুরু থেকে শেষ পর্যন্ত তদারকি করা ও ভুল গুলো শুধরে দেয়া।

১৬। প্রতি মাসে কমিটির সিনিয়র সদস্যের সাথে মিটিং এ অংশ নেয়া ও টিমের সার্বিক সকল রিপোর্ট তাকে জানানো ও পরামর্শ নেয়া।

১৭। টিমের সদস্যদের সার্ভিস বিষয়ে নিয়মিত ভাবে ম্যানেজার সাহেবের সাথে যোগাযোগ রাখা ও উদ্যোক্তাদের সমস্যাগুলো ও সমাধান আলোচনা করে তা টিমের সবাইকে নিয়ে বাস্তবায়ন করা। 

১৮। সম্ভব হলে টিমের সদস্যদের থেকে অর্ডার করে নিয়মিত ফুড টেস্ট করা।

১৯। উদ্যোক্তাদের প্যাকেজিং কিভাবে সঠিক ও উন্নয়ত করা যায় সে বিষয়ে পরামর্শ প্রদান করা। 

২০। অন্য টিম লিডারদের সাথে ষনিষ্ট সম্পর্ক বজায় রাখা এবং টিম পরিচালনায় অভিজ্ঞদের থেকে পরামর্শ গ্রহণ করা। 

২১। প্রতিটি টিম মিটিং এ অন্তত ১ জন ভিন্ন টিমের শ্রেষ্ঠ টিম লিডারকে আমন্ত্রণ জানানো এবং নিজেও অন্য কোন টিমের আমন্ত্রণ পেলে সেই টিমের মিটিং এ উপস্থিত হওয়া ও তাদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য বা দিক নির্দেশনা আদান- প্রদান করা। 

২২। কোন ক্রমেই যদি কোন টিম মেম্বারকে পথে আনা না যায় তাহলে তাকে টিম থেকে রিমুভ করে নতুন টিম মেম্বার জয়েন করানো। 

২৩। টিমের দায়িত্ব পালনে অক্ষম হলে তা কমিটিকে জানিয়ে লিডার পরিবর্তনের আবেদন করা।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 263 Posts.
Total 169.3 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now