যশোরে জনপ্রিয় হয়ে উঠেছে ইতালিয়ান বমবোলনি বা ইটালিয়ান হাওয়াই মিঠাই !
শিহাব উদ্দীন
শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
১ ঘন্টা ৪৪ মিনিট আগে প্রকাশিত।
54 Views.
0 Comment. 0 Points.
কামড় দিলেই ভেতর থেকে ক্রিম বের হয়ে আসে বলে এটার নামকরণ ইতালিয় শব্দ বোম্বা বা বোম থেকে এর নামকরণ করা হয় বমবোলনি। এটা ডোনাট এর মত দেখতে হলেও মাঝে কোন গ্যাপ থাকে না। বেশ কিছুদিন যাবত সারা দেশে ট্রেন্ডিং এই ইতালিয়ান বমবোলনি ২০২৬ এর শুরুতে এসে হোমমেড ফুড এর নারী উদ্যোক্তাদের হাত ধরে যশোরে পরিচিতি পায়।
যশোরের আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন এর সুলতানার রান্নাঘর এর উদ্যোক্তা সুলতানা খাতুন পলি ও তার ছেলে শেফ সাদিকুর রহমান শুভ এর হাত ধরে দ্রুততম সময়ে ১০০০ পিস বমবোলনি বিক্রির নতুন রেকর্ড তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জনে সর্বোচ্চ সহায়তা করেন যশোরের হোমমেড খাবারের ক্রেতা সাধারণ।
ফুডিস ক্লাব যশোর গ্রুপের এডমিন রাহাত ভুবন এটাকে ইটালিয়ান হাওয়াই মিঠাই নামে রিব্রান্ডিং করেন। মুহূর্তেই যশোরের সর্বস্তরের ক্রেতাদের মাঝে এই নামটি জনপ্রিয় হয়ে ওঠে এবং সবাই হাওয়াই মিঠাই নামেই এটিকে বর্তমানে অর্ডার করে থাকেন। ইতোমধ্যেই সর্ব স্তরের ক্রেতাদের মাঝে ইতালিয়ান এই ডেজার্ট আইটেমটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে যাতে করে উদ্যোক্তাদের অর্থনৈতিক দিক থেকেও লাভবান করেছে। যশোরে এভাবেই ইতালিয়ান বমবোলনি বা হাওয়াই মিঠাই এর জনপ্রিয়তার ইতিহাস চির স্মরণীয় হয়েই থাকবে।
অর্ডার করতে ২/১ দিন হাতে রেখেই ইনবক্স করুনঃ https://www.facebook.com/chef.sultana.khatun
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now